ডা. মাহাবুবুর রহমান ডিএইচএমএস. বিএ / বিএসএস, ক্রনিক রোগীর চিকিৎসায় অভিজ্ঞ। হোমিওপ্যাথিক চিকিৎসক ও শিক্ষক । দীর্ঘ এই পথচলায় আমি বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হাজার হাজার রোগীকে সফলভাবে নিরাময় সেবা দিয়ে যাচ্ছি। হোমিওপ্যাথি কেবল একটি চিকিৎসা পদ্ধতি নয়, এটি রোগীর শারীরিক ও মানসিক সামগ্রিক অবস্থাকে মূল ধরে নিরাময়ের এক বিজ্ঞানসম্মত ও প্রাকৃতিক পথ। আমার পুরো কর্মজীবন উৎসর্গ করেছি শিক্ষকতা ও পেশাগত অভিজ্ঞতা চিকিৎসা সেবার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসক গড়ে তোলার কাজে । বর্তমানে আমি স্বনামধন্য ভোলা লায়ন্স হোমিওপ্যাথি কলেজের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি। ক্লাসরুমে তাত্ত্বিক জ্ঞান বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক অভিজ্ঞতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করে তুলতে আমি সর্বদা সচেষ্ট। শিক্ষকতার এই দীর্ঘ অভিজ্ঞতা আমার চিকিৎসাবিজ্ঞান চর্চাকে আরও শাণিত ও যুগোপযোগী করেছে।
আমার চিকিৎসার দর্শন
১. মূল কারণ অনুসন্ধান: রোগের উপশমের চেয়ে রোগের মূল কারণ খুঁজে বের করে স্থায়ী নিরাময়ে বিশ্বাসী।
২. সহানুভূতিশীল সেবা: প্রতিটি রোগীর কথা মনোযোগ দিয়ে শোনা এবং তাদের মানসিক ও শারীরিক কষ্টকে অনুধাবন করে চিকিৎসা প্রদান।
৩. নিরাপদ ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন চিকিৎসা: যেকোনো বয়সের মানুষের জন্য সম্পূর্ণ নিরাপদ, কার্যকর এবং পার্শ্বপ্রতিক্রিয়াহীন হোমিওপ্যাথিক চিকিৎসা নিশ্চিত করা।
সেবাসমূহ
দীর্ঘস্থায়ী ও জটিল রোগ নিরাময়
চর্মরোগ, এলার্জি ও বাত-ব্যথা
পেটের পীড়া ও পরিপাকতন্ত্রের সমস্যা
শিশু ও নারীদের বিভিন্ন জটিল স্বাস্থ্য সমস্যা
মানসিক ও শারীরিক সুস্থতা বিষয়ক কাউন্সিলিং